দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পড়াশোনায় ক্ষতিকর প্রভাব এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে কুড়িগ্রামে আলোচনা সভা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম টাউন হল মার্কেটের দি গ্র্যান্ড অ্যাসেমব্লি হলরুমে এ সভার আয়োজন করে ব্র্যাক শিক্ষা কর্মসূচি এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানভীর হাসান। সভাপতিত্ব করেন ব্র্যাকের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান।
সভায় বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহে শিক্ষার্থীদের পানিশূন্যতা, অতিরিক্ত ক্লান্তি, মাথাব্যথা ও অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে অতিরিক্ত গরমে শ্রেণিকক্ষে মনোযোগ ও শেখার সক্ষমতা কমে যেতে পারে।
তারা বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, বায়ু চলাচল ও তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ব্যাহত হওয়ার পাশাপাশি উপস্থিতিও কমে যেতে পারে। এতে নিয়মিত পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহের মতো ক্রমবর্ধমান ঝুঁকিকে শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগাম প্রস্তুতি ও তাপ-সহনশীল ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তাপপ্রবাহ মোকাবিলায় শিক্ষক, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় ব্র্যাকের ডেপুটি ম্যানেজার শিরিনা পারভীন, ডিভিশনাল ম্যানেজার মো. শফিকুল ইসলাম, হিট মেডিকেশন প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর তপন কুমার সরকার ও উপজেলা ম্যানেজার মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
যে আই